মুহতামিম

মাওলানা ইকবাল কাসেমি

“জামিয়া ইসলামিয়া দারুস্সালাম, ভাটপাড়া” দীনের আলো ছড়িয়ে দিচ্ছে প্রজন্মের পর প্রজন্মে। শিশু শ্রেণী থেকে মেশকাত জামাত পর্যন্ত মানসম্মত দ্বীনি শিক্ষা প্রদানই আমাদের অঙ্গীকার।

  • 01711230760
  • maiqbal230@gmail.com
  • ছাতিয়ান, বুধল, সদর,ব্রাহ্মণবাড়ীয়া
মাও. ইকবাল

🌙 কুরআনের আলোয় জীবন

ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পবিত্র কুরআন এবং রাসূলুল্লাহ ﷺ এর সুন্নাহর আলোকে জীবন গঠন করলে দুনিয়া ও আখিরাত দু’টোই সুন্দর হয়।

আজকের এই প্রযুক্তির যুগে আমরা যতই ব্যস্ত থাকি না কেন, প্রতিদিন কয়েক আয়াত কুরআন পড়া এবং তার অর্থ বোঝা আমাদের অন্তরে শান্তি আনে। নামাজের প্রতি যত্নবান হওয়া, হালাল-হারামের সীমা রক্ষা করা, অন্যের হক আদায় করা—এসবই ইসলামের মূল শিক্ষা।

নবী ﷺ বলেছেন: “মানুষের মধ্যে সেই উত্তম, যে মানুষের উপকারে আসে” (হাদিস)। তাই মুসলমানের জীবনের লক্ষ্য শুধু নিজের ইবাদত নয়, বরং সমাজে কল্যাণ ছড়িয়ে দেওয়া।

দীনি ও দুনিয়াবি জ্ঞান একসাথে অর্জন করে আমরা নিজেরা যেমন উপকৃত হবো, তেমনি পরিবার, সমাজ ও দেশকেও উপকৃত করতে পারবো।